
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময় আজ শুক্রবার বেলা ২টায় লন্ডনে ডরচেস্টার হোটেলে তাঁদের বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ৩টায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক শেষ করেই বাসার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান।
এর আগে আজ স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাঁকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও হোটেলে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্রিফ করার কথা রয়েছে।
এর আগে বিএনপি ও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বৈঠক হবে দুই ঘণ্টা। তবে দেড় ঘণ্টায় শেষ হয়েছে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বৈঠক শেষ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠক শেষ হওয়ার পরে হোটেল থেকে বেরিয়েই বাসার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান।
হোটেল থেকে বেরোনোর সময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। তিনি বেরিয়ে আসার সময় বাইরে নেতা-কর্মীরা স্লোগান দেন। তবে কী বার্তা নিয়ে বেরোলেন, তা এখনো জানা যায়নি।
নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকার, বিএনপি ও অন্য দলগুলোর মধ্যে সৃষ্ট মতভিন্নতায় সংকটময় সময় পার করছে দেশ। এমন পরিস্থিতিতে আজ লন্ডনে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছুকে ছাপিয়ে এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু লন্ডনের এই বৈঠক। রাজনীতিবিদ, বিশ্লেষকসহ সংশ্লিষ্টদের প্রত্যাশা আলোচনা-সমঝোতায় সংকট নিরসনের দিশা মিলবে শীর্ষ এই বৈঠকে।
বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি জানা না গেলেও এতে জাতীয় নির্বাচনের দিনক্ষণ, সংস্কার কার্যক্রম, জুলাই হত্যাযজ্ঞের বিচার, জুলাই ঘোষণাপত্রসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

‘এই ৫৫ বছরে জনগণ যে উদ্দেশ্যে আন্দোলন-সংগ্রাম করল, সেটা হলো না আর স্টিয়ারিংয়ে বসে গেল জালেমরা, ধোঁকাবাজেরা। যাদের ভেতরে নৈতিকতা নাই, আদর্শ নাই, যাদের ভেতরে আমাদের শিক্ষকদের প্রাণের দাবি উপলব্ধি করার মতো অবস্থান নাই। আপনারা এখানে ১৩ দফা দাবি পেশ করেছেন। আমি বলব, ১৩-১৪ দফা লাগবে না...
১ ঘণ্টা আগে
‘নির্বাচিত সংসদ সদস্যরা নিজ এলাকায় উন্নয়ন করবেন, উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দারোয়ান হিসেবে উন্নয়ন তদারকির দায়িত্ব দিয়েছে, যা বেমানান। এতে করে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে।’
২ ঘণ্টা আগে
সরকার সঠিক পথে না থাকলে সরকার ও বিএনপির পাশাপাশি পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। লক্ষ্মীপুরে সাংগঠনিক সফরে এসে তিনি সরকারের ছয় মাসের বিভিন্ন ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরার কথাও বলেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা জোরেশোরে চলছে। দলের নীতিনির্ধারকেরা শিগগির সপ্তম কাউন্সিল করার কথা বললেও দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলছেন না।
১৬ ঘণ্টা আগে