
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতনকাঠামো পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ডিসি, ইউএনও বা অন্যান্য সরকারি কর্মকর্তাদের কাজের একটি নির্দিষ্ট সময় থাকে, কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের স্বাধীন পুলিশ কমিশন গঠনের আলোচনায় শাকিল উজ্জামান এই দাবি তোলেন।
শাকিল উজ্জামান বলেন, রাত ২টা বা ৩টার সময়ও জরুরি কোনো কাজ পড়লে থানার অফিসার ইনচার্জ অথবা অন্য কোনো পুলিশ কর্মকর্তাকে থানায় অথবা বাইরে ডিউটি করতে হয়। তাই পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতনকাঠামো হওয়া উচিত। একই সঙ্গে তিনি পুলিশের লজিস্টিক সাপোর্ট বাড়ানো ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান।
তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের অধীনে পুলিশ কখনো জনবান্ধব হতে পারবে না। বিগত সময়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনের অধীনে পুলিশকে দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে জনগণের ওপর নির্বিচারে জুলুম করা হয়েছে। এই কাঠামোয় পরিবর্তন আনতে হবে এবং পুলিশের জন্য আলাদা স্বাধীন কমিশন গঠন করতে হবে।

আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন বলেছেন, বিচারককে দশবার ভাবতে হচ্ছে, জামিন দেবেন কি না। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে আজ রোববার জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের...
৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাহাত্তরের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে পুনরায় ফিরিয়ে আনার সুযোগ রাখা হচ্ছে।
৯ ঘণ্টা আগে
উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আজ রোববার ইসির ডেসপাস বিভাগে ওই চিঠি দেওয়া হয়।
১০ ঘণ্টা আগে
সরকারের ভেতরেই অনেক সরকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগের সময় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্পষ্ট থাকলেও এখন কে সিদ্ধান্ত নিচ্ছে, তা বোঝা যাচ্ছে না।
১২ ঘণ্টা আগে