গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে পরিবর্তনের জন্য লড়াই-সংগ্রামের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের। আমরা অপেক্ষা করছি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে নির্মাণ করা যায়, সংগ্রাম করে, লড়াই করে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’
বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে রাজনীতিবিদদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টি ‘ঈদ আড্ডা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।
এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ঈদ আড্ডায় রাজনীতিকেরা সাড়া দিয়ে সবাই একসঙ্গে আড্ডা দিতে এসেছেন। আশা করি আজকের এই আড্ডায় নতুন করে আশা তৈরি হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আশা জেগে ওঠে আমরা এমন একটা সুন্দর বাসভূমি নির্মাণ করতে সক্ষম হব, সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতান্ত্রিক সমাজ। যে স্বপ্ন আমরা ১৯৭১ এ দেখেছিলাম। আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই, আরও বেশি করে আশার সৃষ্টি করি, মানুষের মনে আশা জাগাই।’
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমাদের দেশে রাজনীতিকেরা একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। এ থেকে আমাদের উদ্ধার হওয়া দরকার। রাজনীতিতে সব দলেরই কিছু না কিছু নিজস্ব মত থাকবে। সেই মতকে আমাদের সম্মান করতে হবে। শত্রুভাবাপন্ন মনোভাব পরিহার করে আমরা যদি বন্ধুত্বের সম্পর্ক গড়তে পারি, তাহলেই রাজনীতিতে সুবাতাস বইবে।’
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) সভাপতিত্বে অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ আরও অনেকে অংশ নেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে