জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার এই কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও তা আগামীকাল শুক্রবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণের কার্যক্রম আগামীকাল শুক্রবারও চলবে। সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।’
এর আগে গত সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের কার্যক্রম শুরু করে জাতীয় পার্টি। জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তাঁর ছেলে সাদ এরশাদসহ ওই বলয়ের কেউ এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানা গেছে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। বনানীর কার্যালয়ে মনোনয়ন বোর্ড তাঁদের সাক্ষাৎকার নেবে। আগামী ২৬ নভেম্বর রোববার পর্যন্ত এই সাক্ষাৎকার চলবে। জাপার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৪ নভেম্বর শুক্রবার শুরুর দিন রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর শনিবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং ২৬ নভেম্বর রোববার ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে