
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, প্রতিবারই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে। অর্থনীতি সে সময় সবচেয়ে বেশি সচল থেকেছে।
রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আজ শনিবার সকালে বণিক বার্তা আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’-এর অধিবেশনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ ভালো থাকে, কৃষকেরা ভালো থাকে ও শ্রমিকেরা তাদের শ্রমের যথাযথ মজুরি পায়। অর্থনীতিতে যেন স্থিতিশীলতা থাকে এবং মাইক্রো অর্থনীতি যেন শক্তভাবে দাঁড়ায়—সামগ্রিকভাবে আমরা বিষয়টিকে এভাবেই দেখি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন কেউ বলতে পারেনি—দলটি অর্থনীতি ধ্বংস করেছে। বরং তারা অর্থনীতিকে সচল করেছে। যারা ১৫ বছর ধরে লুট করেছে, চুরি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, তাদের ধরা উচিত এবং শাস্তি দেওয়া উচিত।’
বিএনপির মহাসচিব বলেন, লুটপাটকারীদের শিল্পকারখানা বন্ধ করে দেওয়ায় প্রায় ১৪ লাখ মানুষ বেকার হয়ে গেছে। এই বেকারত্ব সৃষ্টি না করে কীভাবে কারখানা ও প্রতিষ্ঠানগুলো চালু করা যায় এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সে বিষয়ে মনোযোগ দেওয়া দরকার।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ১৩টি বামপন্থী দলের মোর্চা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। চুক্তি বাতিল না হলে ‘কঠোর’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। একই সঙ্গে রাজধানীর ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে শ
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু। আজ রোববার সকালে তুরস্ক সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
৪ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এ সব দাবি
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং বহু মানুষ আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
৮ ঘণ্টা আগে