
নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বেশ কয়েকটি দাবিতে দেশব্যাপী সভা-সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। ১১ ফেব্রুয়ারি থেকে টানা ১০ দিন দেশের ৬৪ জেলায় এই কর্মসূচি পালন করবে দলটি।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, ‘১০ দিনের মধ্যে ৬৪টি জেলায় রাজনৈতিক সভা-সমাবেশ করবে বিএনপি। জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা এসব সমাবেশে উপস্থিত থাকবেন। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।’ লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানান তিনি।
রিজভী বলেন, ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কর্মসূচি জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। কর্মসূচির তারিখ সিনিয়র নেতারা দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত করবেন। পর্যায়ক্রমে মহানগর, বিভাগীয় শহরে কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচি রমজানের আগেই শেষ হবে বলেও জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এসব সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। যা আগামী ১১ ফেব্রুয়ারি থেকে বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন উপস্থিত ছিলেন।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কোনো শাস্তিমূলক বিধান না থাকায় সরকার এই আদেশ মানছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। গতকাল মঙ্গলবার রাতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে প্রবাসীদের এক ভার্চ্যুয়াল প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। তার আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকুই চাই। সেখানে ডেপুটি স্পিকারের বিষয়টি রয়েছে।’
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর। সংসদে তাঁর ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের সদস্যদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেছেন।
২ ঘণ্টা আগে
জুলাই সনদ নিয়ে আইনমন্ত্রী নীরব কেন—প্রশ্ন তুলে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘এই জুলাই সনদ সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন করা না করা; ইভেন সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপির না পড়ার যে সমস্ত আইনি ব্যাখ্যা ও যুক্তি স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, এ দায়িত্ব তো আইনমন্ত্রীর। তিনি কিন্তু নীরব...
৩ ঘণ্টা আগে