Ajker Patrika

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াত নেতা তাহের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৬: ৩৭
রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াত নেতা তাহের
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর। সংসদে তাঁর ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।  

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের সদস্যদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেছেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আগামীকাল যে সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, সেই বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সংসদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টার বিষয়ে আমরা কিছু দিকনির্দেশনা দিয়েছি।’  

ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘যখন প্রস্তাব আসবে তখন আমরা জানাব। কালকে খোলাসা হবে।’

জামায়াত নেতা বলেন, ‘আমরা মনে করি, রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাঁকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছেন আমরা পরিষ্কার নই। এই বিষয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো কালকে দেখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

হঠাৎ বাড়তি রড-সিমেন্টের দাম

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত