
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শেরীফা কাদের। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন ও ভোট প্রদানের পর সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শেরীফা কাদের বলেন, ‘ভোটের পরিবেশ ভালোই আছে। ভোটার উপস্থিতি একটু কম।’
শেরীফা কাদের আরও বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি আশাবাদ। ইনশা আল্লাহ আমি জয়ী হব।’
লাঙ্গল প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমি এবারই প্রথম নির্বাচন করলেও এখানে আমি নিউ কামার নই। আমি এই এলাকার মানুষের সঙ্গে আছি ৩৩ বছর ধরে। আমি সাধারণ জনগণের সঙ্গে আছি। তাই আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
নৌকার সমর্থনের বিষয়ে জানতে চাইলে শেরীফা বলেন, ‘সবার সমর্থনই পাচ্ছি কিছু কিছু। আমি জনগণের সাপোর্ট পাচ্ছি। তার মধ্যে তো নৌকার থাকবেই।’
সমঝোতার বিষয়ে তিনি বলেন, ‘সমঝোতা ঠিক ওইভাবে হয়নি। যার যার মতো সবাই আছেন। সমঝোতার জন্য হয়তো এক্সট্রা বেনিফিট পাব। আওয়ামী লীগের অনেক লোক আমার সঙ্গে এসে কাজ করছেন। সে হিসেবে বলা যায়, এটা সমঝোতার জন্যই হয়েছে।’
জাতীয় পার্টির অনেক প্রার্থী ভোট থেকে সরে গেছে। সরে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যার যার ব্যক্তিগত ইচ্ছায় তারা ভোট থেকে সরে গেছে।’
ভোটের রেজাল্ট যা-ই হোক মেনে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে শেরীফা কাদের বলেন, ‘ভোটের রেজাল্ট যেটা হবে, সেটাই মেনে নিতে হবে।’

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর তাঁকে দল থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন।
১১ ঘণ্টা আগে
ঈদে ঘরমুখী মানুষের সহায়তা করতে চট্টগ্রাম নগরের শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) থেকে আনোয়ারার চাতরী চৌমুহনী টানেল প্রান্ত পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৩ দিন আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা জলাতঙ্ক রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, টিকা না দিলে নাসিরউদ্দীন পাটোয়ারী সুস্থ হবেন না।
৩ দিন আগে
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, চুক্তিটা বিএনপি করেছে। কিন্তু নির্বাচনের তিন দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন বলতেছে যে, এই চুক্তি নিয়ে আমাদের কিছু করার নেই, আগের সরকার...
৪ দিন আগে