
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ১৪ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার কথা বলা হলেও তা করা হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
তিনি বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশের কতিপয় সদস্য গণঅধিকার পরিষদের সভাপতির ওপর হামলা করেছে, তা মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরও তারা কেউ গ্রেপ্তার হয়নি। আমরা সরকারের পক্ষ থেকে একটা তদন্ত কমিশন গঠন করতে দেখেছি। কিন্তু সেটিরও দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত লক্ষ করছি না।’
‘সরকারের যে টালবাহানা, এই টালবাহানা আমরা কোনোভাবেই মেনে নেব না। সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কী কারণে তা নিচ্ছে না, এই প্রশ্ন আজ দেশের মানুষ রাখছে। তার মানে কি সরকার সেনাবাহিনীকে ভয় পাচ্ছে? নাকি অন্য কোনো ষড়যন্ত্র এখানে আছে?’
গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নুরুল হক নুর আজ ১৪ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁর সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁকে দেশের বাইরে নিতে পদক্ষেপ গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল ইসলাম আমাদের এমনটা জানিয়েছিলেন।
‘কিন্তু এখন পর্যন্ত তার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সরকার সেটি আমাদের জানিয়ে দিক। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করব। আমি অবাক হয়ে যাচ্ছি, এখন পর্যন্ত সরকারের ঘোষণার পরেও তাঁকে বিদেশে নেওয়া হচ্ছে না। নুরুল হকের নাকের যে হাড় ভেঙেছে, তার জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। বাংলাদেশের চিকিৎসার ওপর আস্থা রেখে বলছি, তাঁকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া উচিত।’
তিনি বলেন, ‘সেনাপ্রধান বলেছিলেন, তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান। আওয়ামী লীগকে আবার তিনি ফেরাতে চান। কিন্তু তাঁর সে আশায় গুড়েবালি হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখেছি, জাতীয় পার্টির মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ তিনি চেয়েছিলেন। তাঁর একটি নমুনা আমরা দেখেছি। রংপুরে মোস্তাফিজার রহমান (রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান) তাঁর বক্তব্যে বলেছেন, “আমরা স্বচ্ছ আওয়ামী লীগকে নিতে চাই এবং নমিনেশন দিতে চাই”।’
রাজধানীর কাকরাইলে গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ কয়েকজন আহত হন।

আমরা (বিএনপি) উদার গণতন্ত্র বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা আরও জোর দিয়ে সেই দেশটা প্রতিষ্ঠিত করতে চাই।
২ ঘণ্টা আগে
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির দলীয় প্যাডে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই কমিটি প্রকাশ করা হয়।
৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ বলেছেন, তাঁর বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। এ বিষয়ে তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শও করছেন।
১৯ ঘণ্টা আগে
মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এ বিষয়ে তাঁকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তাঁর রাজনৈতিক পরামর্শকেরা। তাই তিনি চুপ থাকায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। অবশেষে বুধবার (৩ জুন) রাতে সামাজিক মাধ্যমে পার্বত্যবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সদ্য পদত্যাগ করার কথা...
২০ ঘণ্টা আগে