‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘পুলিশ সংস্কার’ কমিটির প্রস্তাবনা ১৬ নভেম্বর জমা দেওয়ার কথা থাকলেও তা গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে।
দলীয় সূত্র বলছে, পুলিশ সংস্কারের প্রস্তাবনা তৈরি করা হয়েছে। এসব প্রস্তাবনার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হবে। এসব প্রস্তাবনা সরকারকে দেওয়া হবে নাকি ভবিষ্যতে পুলিশ সংস্কারে কাজে লাগানো হবে, তা দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্রসচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক সংসদ সদস্য আনসার উদ্দিন খান পাঠান এবং পিপিএম ও সাবেক ডিআইজি সদস্যসচিব খান সাঈদ হাসান।

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
২ ঘণ্টা আগে
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রকিবুল ইসলাম। তিনি বলেন, যদি গুপ্তভাবে ‘মব ক্রিয়েট’ করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা শুরু হয়, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না। ভালো কিছু বয়ে আনবে না।
২০ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। তবে সংঘাত বেধে যেতে পারে এমন কর্মসূচিতে আপাতত যাবে না তারা। কঠোর বা সংঘাতমুখী কর্মসূচিতে না গিয়ে বরং সংগঠিত ও ধারাবাহিক চাপ সৃষ্টি করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবে ধাপে ধাপে এই আন্দোলন...
২ দিন আগে
গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনের নেতারা...
২ দিন আগে