
বিএনপির পক্ষ থেকে অনশনরত আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের প্রতি সংহতি জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তারেক রহমান যে রাজনৈতিক দল গঠন করেছেন, সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই তিনি প্রাপ্য।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অনশনরত তারেক রহমানের প্রতি সংহতি জানাতে এসে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘তারেকের রাজনৈতিক দল “আমজনতার দল” নিবন্ধনের জন্য কমিশনে ইতিমধ্যে আবেদন করেছিল। সেই আবেদনটা গ্রাহ্য করা হয়নি। আমি দেখেছি যে আরও গুরুত্বহীন কিছু সংগঠন আমার কাছে মনে হয়েছে তারাও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকেরটা দেওয়া হলো না কেন, আমি এটা বুঝতে পারলাম না। তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে। আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কথা বলেছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘সে একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং তার বৈধতার জন্য নির্বাচন কমিশনে সে আবেদন করেছে। সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি। সে আইনসম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকত, তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী অনেক কার্যকলাপ করত। কিন্তু রাষ্ট্রবিরোধী কার্যকলাপ তো করেইনি বরং রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সে কথা বলেছে। কিন্তু তার নিবন্ধন দেওয়া হচ্ছে না...তাহলে আপনারা (ইসি) কাদের নিবন্ধন দেন, আমি জানি না।’
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘কাউকে আমি ছোট করতে চাই না। কিন্তু তার যে চিন্তা এবং তার রাজনৈতিক যে সংগ্রাম এবং কর্মসূচি, সেই অনুযায়ী সে যে রাজনৈতিক দল গঠন করেছে, সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এই ন্যায়সংগত কারণে যে অনশন করছে...তার এই ৫০ ঘণ্টা যে অনশন করছে, এই অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’
গত মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। তার পর থেকে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসেন আমজনতার দলের সদস্যসচিব তারেক। ইতিমধ্যে তারেকের অনশনে সংহতি জানিয়েছেন গণঅধিকার পরিষদ (জিওপি)।
তারেক অনশনে বসার পর নিবন্ধন না পাওয়া বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, মৌলিক বাংলাসহ কয়েকটি দলের পক্ষ থেকে কয়েকজন ইসির ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

বর্তমান সরকারের উদ্দেশ করে এনসিপির যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের মানুষ সংস্কার চায়, দেশের পরিবর্তন চায়। গণভোট ও সংস্কারের পক্ষে মানুষের যে আবেগ তারা সেটিকে পেছন থেকে ছুরিকাঘাত করছে এবং আত্মসাৎ করেছে। এখন তারা বলছে গণভোট অসাংবিধানিক।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের সময় রাজধানী ঢাকার একটি মসজিদে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মেনে নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। জামায়াত নেতা বলেন, জুলাই সনদে ঐকমত্য কমিশন যেই ৮৪টি প্রস্তাব করেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কারের মুখ্য প্রস্তাবগুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল...
২ ঘণ্টা আগে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সময়ের প্রয়োজনে বিভিন্ন সময় দেশের সংবিধান সংশোধন হয়েছে। জাতীয় পার্টির শাসনামলেও সংবিধান সংশোধন করা হয়েছে। প্রয়োজনে বর্তমান সময়েও সংবিধান সংশোধন হতে পারে। তবে তা হতে হবে দেশের স্বার্থ, গণতন্ত্রের বিকাশ ও জনগণের প্রত্যাশার আলোকে।
৩ ঘণ্টা আগে