
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের দাবি মেনে না চললে অতীতের স্বৈরাচারী সরকারগুলোর মতো বর্তমান সরকারকেও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আজ শনিবার আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
মুজিবুর রহমান বলেন, ‘গণতন্ত্রের মূল কথাই হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের মূল্যায়ন ও সম্মান করা।’ এ সময় তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনগণের আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, বিশেষ করে নির্বাচন ও গণভোটের মতো মৌলিক বিষয়গুলোয় জনগণের রায়কে তোয়াক্কা না করার একটি প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
জামায়াতের এই নেতা বলেন, যত দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী জনগণের এই ভোট ও রায়কে সম্মান না জানাবে, তত দিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করা যায় না। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জামায়াতে ইসলামী সর্বদা আপসহীন।
সময় ক্ষেপণ না করে অবিলম্বে জনগণের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানান মুজিবুর রহমান। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের যে শপথ, তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি সংসদের ভেতরে ও বাইরে জনগণের অধিকার নিশ্চিত করা না হয়, তবে দেশজুড়ে আবারও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ শুক্রবার বিকেলে দলটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়...
১০ ঘণ্টা আগে
উন্নত দেশগুলোতে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ফার্মাসিস্টদের ভূমিকা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশেও এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। একই সঙ্গে দেশের ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল খাতকে আরও সম্প্রসারণে মনোযোগ দিতে হবে। বাংলাদেশের ওষুধশিল্প এক সময় বিদেশেও রপ্তানি হয়েছে।
১১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা ও আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ষড়যন্ত্র করা হচ্ছে। চব্বিশের গণ-আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া যাবে না...
১৪ ঘণ্টা আগে
জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মারণাস্ত্রের বিপরীতে কূটনীতি, শিক্ষা ও শান্তিকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনিদের অধিকার ও তাদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...
১৫ ঘণ্টা আগে