
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে চলমান রাষ্ট্রপতির সংলাপে বসার বিষয়ে এখনো ‘হ্যাঁ’ বা ‘না’-কিছুই বলেনি বিএনপি। সংলাপের আমন্ত্রণ পেলে এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা হবে। সেখান থেকেই সিদ্ধান্ত হবে যে, বিএনপি সংলাপে যাবে কি যাবে না।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্পণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সেখানে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি মহাসচিব।
সংলাপ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল যে, আমরা নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনা করব না। রাষ্ট্রপতির সংলাপের জন্য এখনো আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অনেক দিন ধরেই বিএনপি ‘না’ বলে আসছে। রাষ্ট্রপতির সংলাপের বিষয়েও অনাগ্রহ দেখিয়েছে দলটি।
ইসি গঠন বিষয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে শুরু হয়েছে রাষ্ট্রপতির সংলাপ। সোমবার সংলাপের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসে জাতীয় পার্টি (জাপা)। বুধবার দ্বিতীয় দিনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সংলাপে বসার কথা রয়েছে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে