
আন্দোলনের সময় বিএনপির নেতাদের ঘরে থাকার সুযোগ নেই বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, ওই সময় বিএনপির নেতাকর্মীদের জায়গা হয় কারাগারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, 'একটা শব্দ ছুটে গেছে ওবায়দুল কাদেরের বক্তব্য থেকে। বলেছেন যে, আন্দোলন হলে বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে থাকেন।' রিজভীর দাবি ওইটা ঘর নয়, ওইটা হবে 'লাল ঘর'।
রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তাঁর অভিযোগ, বিএনপি আন্দোলনের কর্মসূচি দেওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়। মামলা, হামলা ও নির্যাতনে অতিষ্ঠ করে তোলা হয়। এমন অবস্থায় বিএনপির নেতাকর্মীদের আর ঘরে থাকার সুযোগ থাকে না।
এর আগে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, জনগণ ঝাঁপিয়ে পড়া দূরের কথা, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারাই ঝাঁপ বন্ধ করে ঘরে অবস্থান নেয়, হিন্দি সিরিয়াল দেখে আর জানালা দিয়ে উঁকিঝুঁকি মেরে পুলিশের গতিবিধি লক্ষ করে।
বিএনপির হাঁকডাক 'আন্দোলনবিলাস'—ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনায় রিজভী বলেন, 'যারা গণতন্ত্র ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে, তাদের বিরুদ্ধে আপনারা উদ্ধত রাষ্ট্রশক্তি ব্যবহার করে গুম-খুন করছেন। বিলাস আমরা করছি?' ওবায়দুল কাদেরকে এমন প্রশ্ন করেন রিজভী।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে