
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন ১২ দলীয় জোটের নেতারা। আজ রোববার বেলা ১১টায় তাঁরা হাসপাতালে যান। সেখানে আধা ঘণ্টা অবস্থান করেন তাঁরা। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১২ দলীয় জোট নেতা এবং কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। লিভারের জটিলতা প্রকট হওয়ায় তাঁর বুকে ও পেটে পানি জমছে। এ জন্য পানি বের করতে প্রায়ই তাঁকে সিসিইউতে নিতে হচ্ছে।’
মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘চিকিৎসকেরা বলেছেন, খালেদা জিয়াকে বাঁচাতে হলে তাঁর লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। কিন্তু দেশে লিভার প্রতিস্থাপনের অভিজ্ঞতা ভালো না হওয়ায় বিদেশের উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার কথা বলছেন তাঁরা। এ অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য জোর দাবি জানাচ্ছি আমরা। অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদত হোসেন সেলিমসহ এ সময় জোটের আরও নেতারা উপস্থিত ছিলেন।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম হারুন অর রশীদ বিএনপি-কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। সরকারের মন্ত্রী হিসেবে তিনি যোগ্যতার সাথে ও সৎভাবে কাজ করে গেছেন...
১৪ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা সহযোগিতা, ৫০০ শিক্ষার্থীর স্কলারশিপ এবং ‘নলেজ করিডর’ প্রকল্প নিয়ে আলোচনা হয়...
১৯ ঘণ্টা আগে
জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।
২ দিন আগে
‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন, এটা থেকেই প্রতীয়মান হয় যে...
২ দিন আগে