নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাব সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাজেটে সরকারের বেসামাল অবস্থারই প্রতিফলন ঘটেছে। বাজেট প্রস্তাবনায় জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতা ও অসংবেদনশীলতারও বহিঃপ্রকাশ ঘটেছে। বাজেট প্রস্তাবনায় বিপর্যস্ত অর্থনীতি থেকে বেরিয়ে আসার যেমন কোনো নির্দেশনা নেই, তেমনি বাজারের নৈরাজ্য থেকে জনগণকে রক্ষারও কোনো কার্যকরী ও বিশ্বাসযোগ্য কোনো প্রস্তাব নেই। বাজেটে জীবনযাত্রার অসহনীয় ব্যয়ভার ও বাজারের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তির কোনো খবর নেই; বরং নতুন নতুন দুর্যোগের আশঙ্কা সৃষ্টি করেছে।’
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো গণতন্ত্র মঞ্চের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, কোটি কোটি মানুষের জীবন-জীবিকা যখন গুরুতর হুমকির মুখে, তখন রিটার্ন জমাসহ ৪০ রকম সেবা পেতে শুরুতেই যেভাবে কর ধার্যের প্রস্তাব করা হয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। সীমাহীন চুরি, দুর্নীতি লুটপাট ও অব্যবস্থাপনার কারণে এখন বাজেটের ঘাটতি মেটাতে সাধারণ মানুষের ওপর নতুন নতুন করের বোঝা চাপানো হচ্ছে।
প্রস্তাবিত বাজেটকে ‘সীমাহীন গোঁজামিলের বাজেট’ আখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, বিনিয়োগে আশাবাদী হওয়ার মতো যেমন কিছু নেই, তেমনি মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনারও কোনো কার্যকরী উদ্যোগ নেই বাজেটে।
কঠিন সময়ে সরকারের খরচ কমিয়ে আনার পরিবর্তে রাজস্ব ব্যয় আরও বৃদ্ধি করা হয়েছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষির মতো মৌলিক খাতসমূহ প্রয়োজনীয় মনোযোগ পায়নি। বরং আইএমএফ এর সামান্য ঋণ পেতে অনেকগুলো খাতে ভর্তুকি প্রত্যাহার করে জনগণকে নতুন বিপদের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে