জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গোপনে কাতারের রাজধানী দোহায় যাননি। এমনটাই জানিয়েছে দলটি। আজ রোববার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ কথা জানিয়েছেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে জামায়াতের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। তিনি দেশেই ছিলেন, দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি।
জনগণের কাছে হেয়প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই জামায়াত আমিরের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা (অপপ্রচার) ছড়ানো হয়েছে উল্লেখ করে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা এটিএম মা’ছুম।
জামায়াত আমিরের গত ২৮–৩১ মে পর্যন্ত অনুষ্ঠানসূচি উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, ২৮ মে সকালে কারামুক্ত এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা, বিকেলে মগবাজারে তাঁর সঙ্গে মতবিনিময় এবং প্রয়াত জামায়াত নেতা গোলাম আযম, আবদুর রাজ্জাক এবং এ টি এম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন জামায়াতের আমির।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৯ মে সারা দিন বসুন্ধরায় নিজ বাসায় এবং রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেন শফিকুর রহমান। ৩০ মে সকালে তিনি ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন এবং সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ৩১ মে জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির শফিকুর রহমান। সেদিন সকালে তিনি বিমানে করে ঢাকা থেকে সৈয়দপুর যান এবং সন্ধ্যায় সৈয়দপুর থেকে ঢাকায় অবতরণ করেন।

এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হলো? আমরা যদি তাঁর সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এমন প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক।
১০ ঘণ্টা আগে
রুহুল কবির রিজভী বলেন, ‘এই সংকট একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরানের যুদ্ধ...হরমুজ প্রণালি জাহাজ আসতে পারছে না। জ্বালানি আসতে পারছে না। দু-একটা জাহাজ যখন আসার চেষ্টা করেছে, সেখানে বোম পড়েছে। তারপরেও তো তিনি (তারেক রহমান) বসে নেই।’
১২ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
১ দিন আগে