
ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে নয়, স্পষ্ট আলোয় এনে এ সমাজ পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর কাফরুলে মেহফিল কনভেনশন হলে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা-১৫ আসনের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব না, জনগণকে সঙ্গে নিয়ে স্পষ্ট আলোয় এনে আমরা এ সমাজটাকে পরিবর্তন করতে চাই। তবে আমাদের কথা, পচা সমাজ আর চলবে না, এ সমাজ বদলাতেই হবে। একটা বদল আমরা চাই, একটা পরিবর্তন আমরা চাই।’
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গুরুত্বপূর্ণ কাজগুলাতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীদার-অংশীজনদের সঙ্গে আগে বসবেন বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, তাঁদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলা শুনে সেগুলোকে আমলে নেবেন এবং তারপর অগ্রাধিকার ভিত্তিতে, কোনটার পর কোনটা হবে—সেটা অংশীজনদের জানিয়েই করা হবে।
যুবসমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমাদের লড়াই তোমাদের হাতে সমাজ তুলে দেওয়ার জন্য। তোমরা প্রস্তুত হয়ে যাও এটাকে ধারণ করার জন্য।’

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ওয়্যারিবিতে বিএনপি ভিক্টোরিয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) ওয়্যারিবির মাসোনিক হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে
পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১৪ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার ৮৭ দিন পর এই হত্যার সঙ্গে জড়িত শুটার গ্রেপ্তার হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে তাঁর সংগঠন ইনকিলাব মঞ্চ। তবে সংগঠনটি বলেছে, শুধু গুলি করা ব্যক্তি নয়- এই হত্যার পেছনে যারা পরিকল্পনা করেছে এবং শুটারদের ভাড়া করেছে, তাদেরও দ্রুত চিহ্নিত করে বিচারের আওত
১৪ ঘণ্টা আগে