
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যম সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ে মিলিত হয়েছেন। আজ শনিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এই অনুষ্ঠানে সংবাদপত্রের সম্পাদক, টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘদিন পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই সরাসরি মতবিনিময় রাজনৈতিক ও সাংবাদিকতা উভয় মহলে বেশ গুরুত্ব পাচ্ছে। বনানীর হোটেল শেরাটনের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৬ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৭ ঘণ্টা আগে