দেশে ৭ কোটি মানুষ দরিদ্র রেখে বেহেশতে রাখা যায় না বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের করা উক্তির প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, দেশে সাড়ে ৩ কোটির মতো মানুষ বাস করে দারিদ্র্যসীমার নিচে (সরকারি হিসাবে)। আর ৪ কোটির মতো মানুষ দরিদ্র হওয়ার চরম ঝুঁকিতে। এই নিদারুণ যন্ত্রণাদায়ক জীবনব্যবস্থায় ‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’ বলা কোনো ক্রমেই বিপদগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা বোঝায় না। এতে দেশের প্রকৃত চিত্রও প্রতিফলিত হয় না। বরং অঢেল সম্পদ বা ক্ষমতার অধিকারীদের এমন উক্তি অসহায় ও নিঃস্ব দেশবাসীর প্রতি বিবেকবর্জিত অবজ্ঞা, অবহেলা প্রদর্শন ও বিদ্রূপের শামিল।
বিবৃতিতে জনগণের দুর্দিনে ও সামষ্টিক অর্থনৈতিকসংকটে সরকারকে ‘ক্ষতিকর’ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এই রাজনীতিক।
নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, খাদ্যঘাটতি, অপর্যাপ্ত সম্পদ, দুর্দশাগ্রস্ত স্বাস্থ্য ব্যবস্থা, স্বল্প আয়ের কারণে জনজীবন বিপন্ন এবং মানবাধিকার যখন চরম সংকটে উপনীত, তখন শাসকদের অবাস্তব বয়ান নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ বলে মনে করেন জেএসডি সভাপতি। তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংকট কাটানোর জন্য যখন সরকার আইএমএফসহ বিশ্বের বিভিন্ন সংস্থার দ্বারে দ্বারে ঋণ ভিক্ষা করে বেড়াচ্ছে, তখন বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে বলা কোনো ক্রমেই বিবেচনাপ্রসূত নয়। এসব বক্তব্য জনজীবনের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। জনগণের সঙ্গে শাসকদের সম্পর্ক না থাকায় রাজনীতিতে নৈরাজ্যের জন্ম হচ্ছে। এটা কোনোভাবেই সুস্থ রাজনীতির জন্য মঙ্গলজনক নয়।
সরকারকে জনবিচ্ছিন্ন উল্লেখ করে আ স ম আবদুর রব বলেন, ‘অনতিবিলম্বে ডলার বাজার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, আমদানিতে কড়াকড়ি আরোপ, কৃষি উৎপাদনে ভর্তুকি ও হতদরিদ্র গরিব মানুষকে খাদ্য সহায়তা দিতে রেশনিংয়ের আওতা বাড়ানোর উদ্যোগ সরকারকে গ্রহণ করতে হবে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১২ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৩ ঘণ্টা আগে