
চোখের অস্ত্রোপচারের পর দুই সপ্তাহের পূর্ণ বিশ্রামে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে আজ শনিবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘বিএনপি মহাসচিব এখন সুস্থ আছেন। উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন।’
বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৪ মে তাঁর বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে ফখরুল হাসপাতালটির কেবিনে আছেন।
হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জাহিদ হোসেন বলেন, ‘সেখানকার চিকিৎসকেরা বলছেন, দুই সপ্তাহ ওনার (ফখরুল) ফ্লাই করা যাবে না। সে জন্য ওনার দেশে ফিরতে দেরি হচ্ছে। যখনই চিকিৎসকেরা ফ্লাই করার অনুমতি দেবেন, তখনই উনি দেশে ফিরে আসবেন।’
ফখরুলের দেশে ফেরা প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘চোখের অপারেশনে কোনো কোনো সময়ে এয়ার প্রেশার কমবেশি হয়, অর্থাৎ প্লেনের ভেতরে অনেক সময় প্রেশার বেড়ে যায় অথবা কমে যায়। তখন চোখের ভেতরেও কোনো কোনো ক্ষেত্রে জটিলতা হতে পারে। সেটাকে পরিহার করার জন্যই ওনাকে দুই সপ্তাহ ফ্লাই না করার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন।’
গত সোমবার দিবাগত রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন বিএনপি মহাসচিব। এর আগে চোখের সমস্যার কারণে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ফখরুলকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি ব্যাংককের হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। হাসপাতালে ফখরুলের সঙ্গে তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও আছেন।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৮ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১২ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১৪ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে