
গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে আজ শুক্রবার রাজনীতির মাঠে ফিরলেন তিনি।
আজ রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে জামায়াতের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির।
দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতেই নিজের চিকিৎসার জন্য বিদেশ যাননি বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ, যাদের বিদেশে যাওয়ার সক্ষমতা নেই, তাঁরা দেশের চিকিৎসায় ভরসা রাখেন। সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই? দেশের চিকিৎসার প্রতি সব সময় আস্থা ছিল। সেই চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, ২২ জন চিকিৎসক আমাকে দেখে বললেন, আপনার অবস্থা বেশ জটিল, বাইপাস সার্জারির প্রয়োজন হতে পারে। আমাদের অনুরোধ, আপনি চিকিৎসাটা দেশের বাইরে করান। আমি দৃঢ়তার সঙ্গে বললাম, সুস্থতা তো আল্লাহর হাতে। যে আল্লাহ আমাকে অন্য কোনো দেশে সুস্থতা দিতে পারেন, আমি বিশ্বাস করি, আমার জন্মভূমি বাংলাদেশেও তিনি আমাকে সুস্থতা দিতে পারেন।
জামায়াত আমির বলেন, রাজনৈতিক মহলের বন্ধুদের জন্য আমার এই আহ্বান, যে চিকিৎসা বাংলাদেশে আছে, তার জন্য বিদেশে যাওয়া উচিত নয়।
জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে—এমনটি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। জামায়াতে ইসলামী তেলা মাথায় তেল দেবে না।

দেশের চিকিৎসাব্যবস্থা এমনিতেই সংকটের মধ্যে রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহ করা ঔষধও রোগীদের হাতে পৌঁছায় না। ফলে বাধ্য হয়ে মানুষকে বাজার থেকে ঔষধ কিনতে হচ্ছে। এ অবস্থায় ঔষধের মূল্যনিয়ন্ত্রণ...
২ ঘণ্টা আগে
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল...
৬ ঘণ্টা আগে
এক অভিযুক্ত ব্যক্তিকে রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ও গ্রেপ্তারের আইনগত প্রক্রিয়া সম্পর্কে...
৬ ঘণ্টা আগে
সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধি দল তাদের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে। এ সময় জরিপের বিভিন্ন ফলাফল ও প্রতিবেদনের নানা দিক নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়।
৮ ঘণ্টা আগে