
‘খালেদা জিয়ার জন্মের তারিখেরও যেমন ঠিক নাই, পুরস্কারের তারিখেরও ঠিক নাই।’ আমি কারও নাম উল্লেখ করতে চাই না কিন্তু তাঁর সভাসদ উদ্ভান্তের মতন কথা বলছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আহবাবুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রশান্তিময় কোরআন ২০২২ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হাছান মাহমুদ।
বিএনপির প্রতিষ্ঠা ষড়যন্ত্র, অস্ত্র ও লাশের মধ্য দিয়ে হয়েছে তাই তারা সবখানেই ষড়যন্ত্র দেখতে পান উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা সব সময় ষড়যন্ত্র করেন তারা সবকিছুকেই ষড়যন্ত্রের চোখে দেখেন। অধিকতর স্বচ্ছতার মাধ্যমে সার্চ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কখনো কোন সরকারের অধীনে হয় না, নির্বাচন কমিশনের অধীনে হয়। এটা মির্জা ফখরুল খুব ভালো করেই জানেন। আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সবকিছুতেই না বলার বাতিক পেয়ে বসেছে তাদের বলে উল্লেখ করেন তিনি।
যারা ধর্মকে ব্যবহার করে ভোট নেয় তাদের না বলুন। সরল আলেম সমাজকে ভুলিয়ে ধোঁকা দিয়ে, প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করে না তাদের না বলুন উল্লেখ করে অনুষ্ঠানের উপস্থিত বক্তা ও শ্রোতাদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান মুলা ঝুলিয়ে রেখেছিলেন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়া হবে, দেওয়া হয়নি। এরশাদ, বেগম জিয়া সবাই বলেছিল কিন্তু স্বীকৃতি দেয় নাই।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১২ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৩ ঘণ্টা আগে