
‘দলীয় স্বার্থ’ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচনের সময় পেছানো একটি ‘ফ্যাসিবাদী’ প্রবণতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, ‘দলীয় স্বার্থ বিবেচনায় নির্বাচনের সময় পেছানো নিঃসন্দেহে একটি ফ্যাসিবাদী প্রবণতা। বিএনপির কাছে মানুষ একই রকম অপকৌশল আশা করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন করার দাবি জানাচ্ছে।’
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন ইসলামী আন্দোলনের এ নেতা। এতে তিনি ‘কোনো ধরনের ছলচাতুরী ছাড়াই’ যথাসময়ে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান।
ক্ষমতাসীন দলের দলীয় প্রস্তুতি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন করতে অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব। এ ছাড়াও সর্বত্র দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদও নির্বাচনে নিজ দলের বিজয় নিশ্চিত করার জন্য নানারকম ছলচাতুরী করত।’
তিনি বলেন, ‘ভোট নিয়ে কারসাজির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রত্যাশা ছিল, দেশে আর যাই হোক নির্বাচন সময়মতো নিজস্ব আইন মোতাবেক সুষ্ঠুভাবে আয়োজিত হবে। এখানে ক্ষমতাসীন সরকার কোনোভাবে হস্তক্ষেপ করবে না।’
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দলের প্রস্তুতির স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করছেন বলে অভিযোগ তোলেন গাজী আতাউর রহমান। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘ক্ষমতায় গিয়েই গণতন্ত্র ও মানুষের ক্ষমতায়নের বিপক্ষে অবস্থান নেবেন না, বরং যথাসময়ে কোনো ধরনের ছালচাতুরি ছাড়াই স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনে ব্যবস্থা নিন। অন্যথায় আপনাদেরকেও পতিত ফ্যাসিবাদের বর্ধিতাংশ হিসেবেই বিবেচনা করবে মানুষ।’

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিক্ষা ও গবেষণা সেল।
২৫ মিনিট আগে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৭৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এই নোটিশ জারি করা
২ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কোনো শাস্তিমূলক বিধান না থাকায় সরকার এই আদেশ মানছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। গতকাল মঙ্গলবার রাতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে প্রবাসীদের এক ভার্চ্যুয়াল প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। তার আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকুই চাই। সেখানে ডেপুটি স্পিকারের বিষয়টি রয়েছে।’
৪ ঘণ্টা আগে