
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিল না, এর কারণ জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ওপরের অনুমতি নেই। উত্তর দিক থেকে সিগন্যাল নেই।
আজ বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
নৌকা প্রতীক স্থগিত রেখে গতকাল বুধবার ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সে তালিকায় ছিল না এনসিপির প্রত্যাশিত প্রতীক শাপলা।
আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা।
সিইসি তাঁদের বলেন, ‘এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ শাপলা প্রথমে চেয়েছিল নাগরিক ঐক্য। তখন আলোচনায় আসেনি। এখন কেন এত আলোচনা? আমরা নাগরিক ঐক্যকে শাপলা দিইনি। কিন্তু এখন দেখি যে আপনারা (সাংবাদিক) খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এ ব্যাপারে অনেক ব্রিফ করেছেন। আমি এ ব্যাপারে আর কোনো বক্তব্য এখন দিতে চাই না।’
সংবাদমাধ্যমে প্রকাশিত সিইসির এ বক্তব্যের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে হাসনাত বলেন, ‘কারণ উপরের অনুমতি নেই। উত্তর দিক থেকে সিগন্যাল নেই।’
এখানে ‘উপরের অনুমতি’ বা ‘উত্তরের সিগন্যাল’ বলতে কী বোঝানো হয়েছে, এর ব্যাখ্যা অবশ্য দেননি এনসিপির এ নেতা।

চিত্রা পরিবহন লিমিটেড নামের একটি বাস কোম্পানির অংশীদারিত্ব ও আড়াই শ বাসের রুট পারমিট চাওয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদকে বহিষ্কার (দুই বছর) করেছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৭ ঘণ্টা আগে
আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে এই ইফতারের আয়োজন। আমার কাছে এই স্তম্ভটি বাকি তিনটি স্তম্ভ সোজা রাখার ভ্যানগার্ড। কিন্তু আমাদের দুর্ভাগ্য– আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে...
৮ ঘণ্টা আগে
এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জামায়াতে ইসলামীপন্থী আইনজীবী শাহরিয়ার কবিরকে ক্ষমা চাইতে বলেছেন এনসিপির নেতারা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তাই অবিলম্বে চুক্তি বাতিল এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতারা...
১০ ঘণ্টা আগে