
আগামী ১০ ও ১১ জানুয়ারি আমার বাংলাদেশ (এবি) পার্টির ১ম কাউন্সিলকে কেন্দ্র করে ২১ সদস্যের জাতীয় নির্বাহী পরিষদ ঘোষণা করেছে দলটি। গত ২৭ ও ২৮ ডিসেম্বর দুইদিন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহনের পর গতকাল শনিবার দিবাগত রাতে ফলাফল ঘোষণা করেন সাবেক জেলা জজ আখতারুল আলম।
আজ রোববার দুপুরে দলের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল প্রেরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির ৩১৫ সদস্যের সরাসরি ভোটে নির্বাহী কমিটির ২১ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৬০ জন। ভোট প্রদানের হার ছিল প্রায় ৯৮ শতাংশ। ভোট প্রদানে ভুল করার কারণে ৬টি ভোট বাতিল করা হয়েছে।
জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচিত ২১ সদস্যরা হলেন—মজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, এডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, মো. আলতাফ হোসাইন, লে. কর্ণেল মো. দিদারুল আলম (অব.), আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, ব্যারিস্টার খান আজম, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, বিএম নাজমুল হক, ইঞ্জিনিয়ার মো. লোকমান, এডভোকেট গোলাম ফারুক, মো. আবদুল বাছেত মারজান এবং লে. কর্ণেল হেলাল উদ্দিন আহমেদ (অব.)।
উল্লেখ্য, আমার বাংলাদেশ (এবি) পার্টি ২০২০ সালের ২ মে আত্মপ্রকাশ করে। আগামী ১০ ও ১১ জানুয়ারি দলটির ১ম কাউন্সিল অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারী সারাদেশের প্রায় ২ হাজার কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় নির্বাহী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ১১ জানুয়ারি দলের সাধারণ সম্পাদকও নির্বাচিত হবেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়েছে, তা ল্যাপস (অকার্যকর) না করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ সোমবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। শিশির মনির জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়
১৯ ঘণ্টা আগে
২০১২ সালে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তাঁর স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর (লুনা)। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবিও করেন তিনি।
১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো রাজনৈতিক জোট বা দলে যোগ দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন তিনি। আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে।
২০ ঘণ্টা আগে
‘এবারের ঈদ যাত্রা স্বস্তিমূলক ছিল’—সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের এমন বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা-১২ আসনের জামায়াত দলীয় এমপি সাইফুল আলম মিলন। তিনি প্রশ্ন করেছেন, ‘আর কত লোক মারা গেলে তিনি (সড়ক পরিবহন মন্ত্রী) অস্বস্তিবোধ করবেন?’
২০ ঘণ্টা আগে