কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর এটিই দলটির প্রথম কোনো আনুষ্ঠানিক কমিটি। এর আগে কয়েকটি পেশাজীবী সেল গঠন করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল এনসিপির তৃতীয় সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দলের সদস্যদের ‘অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা’ এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ’ তদন্তের জন্য আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই ‘শৃঙ্খলা কমিটি’ করা হয়েছে।
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনকে প্রধান করে গঠিত কমিটির সদস্য হিসেবে আছেন—ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান ও সাইয়েদ জামিল।
গত শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত এনসিপির বাংলামোটর কার্যালয়ে দলটির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা গণমাধ্যমকে বলেন, দলের মুখ্য সংগঠক (উত্তরবঙ্গ) সারজিস আলম ও তাঁর অন্যতম অনুসারী যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের ‘হঠাৎ বিলাসী জীবন’ এবং তাঁদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ওঠা বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ নিয়ে সভায় কয়েকজন সদস্য প্রশ্ন তোলেন।
এ সময় সারজিস আলম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তখন বিতর্কে হস্তক্ষেপ করেন হাসনাত আব্দুল্লাহ। একপর্যায়ে সভার সভাপতি একটি শৃঙ্খলা কমিটি গঠনের সিদ্ধান্ত জানান।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। সেই বাজেট ক্রমেই বাড়তে বাড়তে আসন্ন বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং কখনো কখনো দেখা গেছে বাজেট ছিল লুটপাটের হাতিয়ার...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১ দিন আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
২ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
২ দিন আগে