
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘কানিজ ফাতেমার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা কানিজ ফাতেমা একজন রাজনীতিবিদের স্ত্রী এবং আদর্শ নারী হিসেবে স্বামীকে সবসময় ভালো কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা। মহান রাব্বুল আলামীন যেন এই গভীর শোকে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন কায়মনোবাক্যে সেটিই কামনা করি।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় কানিজ ফাতেমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে কানিজ ফাতেমা মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
জয়নুল আবদিন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। পরে ১৭ ফেব্রুয়ারি তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালে আজ মৃত্যুবরণ করেন তিনি।
কানিজ ফাতেমা স্বামী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোড, ৪৩ নম্বর বাড়ির সামনে কানিজ ফাতেমার প্রথম জানাজা এবং আগামীকাল বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ইসলামী ব্যাংক উদ্ধারের জন্য বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত। ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ...
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
১৯ মিনিট আগে
ভারত থেকে কথিত পুশ ইনের ঘটনায় সরকারের কঠোর অবস্থান দেখতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি মেনে সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত।
৭ ঘণ্টা আগে
ঢাকার স্কয়ার হাসপাতালে বেশ কয়েক দিন চিকিৎসাধীন ছিলেন এই রাজনীতিবিদ। আজ বেলা সাড়ে ৩টায় বেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে রহমতুল্লাহকে দাফন করা হবে।
১১ ঘণ্টা আগে