
সরকার কোনো রকম স্যাংশন বা ভিসানীতি কেয়ার করে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,‘ আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। রুটিন আসা আসবে, যাবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাঁকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন? তাঁর প্রয়োজনে সে আসছেন। তাঁদের এজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা থাকে। তো সেটা তাঁরা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি না।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসানীতি—এগুলো কেয়ার করি না।’
বিএনপি এ বিষয় নিয়ে কী করছে জানতে চাইলে কাদের বলেন, তারা কী করছে-না করছে জানি না। তারা ওপরে ওপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কী করে সেটা তো বলা মুশকিল।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। কার্যালয়ের সামনে আসার পর স্লোগানে-স্লোগানে তাকে স্বাগত জানান দলের নেতা–কর্মীরা...
১৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গণভোটের ফলাফল ও সংবিধান নিয়ে বিএনপির অবস্থানকে দ্বিচারিতা বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সংবিধানের দোহাই দিয়ে এখন সেই রায় অস্বীকার করা হচ্ছে।
১৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।
২০ ঘণ্টা আগে
সংসদের সামনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এমপি সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, সরকার এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না এবং গণভোটসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে।
২ দিন আগে