
এবারের পয়লা বৈশাখ ‘নতুন বাংলাদেশ’ সৃষ্টি করবে বলে প্রত্যাশা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এই প্রত্যাশার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা আশা করছি, বাংলা নববর্ষ ১৪৩২ গোটা জাতির জন্য একটা নতুন দিগন্ত নিয়ে আসবে। প্রতিটি মানুষের মন উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে। এটাই আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি, আমাদের অতীতের সমস্ত ধুলাবালি, অতীতের জঞ্জাল সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বছর, পয়লা বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।’
সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরেন। ৬ এপ্রিল তাঁরা স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান।
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা তো সব সময় বলে আসছি, আমরা আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে এটা সম্ভব হবে এবং আমরা সফল হব।’
নির্বাচন নিয়ে যে সংকট সৃষ্টি হচ্ছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এই সমস্যারও সমাধান হবে।
আগামী বুধবার দুপুর ১২টায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে। আগে এই সময়সূচি নির্ধারণ করা রয়েছে। সেখানে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির বিষয়টি বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টার কাছে আবারও উপস্থাপন করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। আজ বুধবার এনসিপি কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে
হামে শিশু মৃত্যু কোনো গাফিলতি নয়, এটি একটি সুস্পষ্ট ক্রাইম। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা অভিভাবকদের হাহাকার দেখছি। সাধারণ মানুষ বুঝতে পারছে না কীভাবে এই সংকট তৈরি হয়েছে। এটি আল্লাহপ্রদত্ত কোনো সংকট নয়...
১৬ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলেন শুদ্ধ-অশুদ্ধ-ভুল, এরা এটাই মানে। মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলামী করে না...
১৭ ঘণ্টা আগে
আমরা সবাই বলছি তরুণদের রাজনীতিতে আসতে হবে। এ রকম যদি হয় যে, আমলাদের আটকানোর প্রয়োজন বা আইজিপিদের বা গুরুত্বপূর্ণ পদধারী, যাঁরা সত্যিকার অর্থেই প্রভাব বিস্তার করতে পারে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের আটকান। কিন্তু যাঁরা আসলে এই ধরনের নিরীহ চাকরিতে ছিল, তাদের আটকানো মনে হয় না খুব সংগত বিষয়...
১৭ ঘণ্টা আগে