
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা আর যুদ্ধ দেখতে চাই না।’ আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ী শেখ বাজারে বিএনপির গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, হিউম্যানিটারিয়ান প্যাসেজের মতো বিষয়ে সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
বর্তমান সংসদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ দেশে এখন কোনো এমপি নেই। জনগণের সমস্যা হলে তারা কোথায় যাবে? এ জন্য অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে বিএনপি চাকরির সুযোগ সৃষ্টি ও যুবসমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেবে।
পরে বড়খোঁচাবাড়ি হাইস্কুল মাঠে আরেকটি গণসংযোগ কর্মসূচিতে ফখরুল অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর দমনপীড়ন চালিয়েছে। তিনি বলেন, ‘১৫ বছর আমাদের ভোটের অধিকার ছিল না। আওয়ামী লীগ নিজেরাই সিল মেরে ক্ষমতায় এসেছে। এখন সেই অধিকার ফেরত পাওয়ার সুযোগ এসেছে।’
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নারীদের নিরাপত্তাহীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নারীরা নিরাপত্তাহীনতায় ভুগেছে। দুর্নীতির অভিযোগ এনে তিনি বলেন, আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
প্রতিহিংসার রাজনীতি পরিহারের অঙ্গীকার করে মির্জা ফখরুল বলেন, সরকার পরিবর্তনের পর প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে দেশ গড়া হবে। সব ধর্মের মানুষের সহাবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির সরকার মন্দির পাহারা দিয়েছিল। আমরা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান—সবাইকে নিয়ে একসঙ্গে বাস করতে চাই।’
আওয়ামী লীগের বিরুদ্ধে আলেম-ওলামাদের ওপর নির্যাতনের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, শাপলা চত্বরে মাদ্রাসাছাত্রদের ওপর গুলি চালানো হলেও আজ পর্যন্ত তার বিচার হয়নি।
গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
২ ঘণ্টা আগে
মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
৪ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
৫ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
৭ ঘণ্টা আগে