
বিএনপির একটি প্রতিনিধিদল আজ রোববার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের গুরুত্ব এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এটি রুটিন বিষয়।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপির প্রতিনিধিদলটির সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাসের একটি দলবদ্ধ ছবি প্রকাশ করা হয়েছে। ছবির ক্যাপশনের বাংলা ও ইংরেজিতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রদূত হাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদসহ অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।’
জানা গেছে, আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বৈঠক হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্যদিকে, রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক বিভাগের দুই কর্মকর্তা।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বৈঠকটিকে একটি স্বাভাবিক (রুটিন) বিষয়।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে