
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে বলে মনে করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তারা অভিযোগ করে বলেছে, গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান স্পষ্ট হতে শুরু করে। দেশের বিভিন্ন স্থানে বীরশ্রেষ্ঠ ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভেঙে ফেলা হলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করেছে।
আজ শনিবার ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে এসব মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, ‘সোহরাওয়ার্দী উদ্যান আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের স্মারক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এখানেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র সংঘ (বর্তমানে ইসলামী ছাত্রশিবির), রাজাকার, নেজামে ইসলাম, আলবদর, আলশামস বাহিনী আত্মসমর্পণ করেছিল।
‘অথচ আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে এই প্রথম গণহত্যাকারী, যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, ‘২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকেই অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান স্পষ্ট হতে শুরু করে। দেশের বিভিন্ন স্থানে বীরশ্রেষ্ঠ ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভেঙে ফেলা হলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করেছে।
‘পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের “পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর” হিসেবে আখ্যা দেওয়ার অপচেষ্টা চলছে, যা মুক্তিযুদ্ধের ওপর ধারাবাহিক আক্রমণেরই অংশ।’
বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যেকোনো প্রচেষ্টা দেশের ছাত্র-জনতা প্রতিহত করবে। এই ইতিহাসকে কলঙ্কিত করার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারবে না। বাংলার প্রগতিশীল ও গণতন্ত্রকামী মানুষ নব্য রাজাকারদেরও প্রতিহত করবে, যেমনটি অতীতে করেছিল।

মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
১১ ঘণ্টা আগে
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
আগামীকাল শুক্রবার চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১৬ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারও ফেরত এসেছে। কিন্তু দলীয় স্বার্থ চিন্তায় সংবিধান সংশোধন করার সুযোগ এখনো বিদ্যমান। এই সুযোগ বন্ধ করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
১ দিন আগে