
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আলোচ্যসূচিতে নির্বাচনী ইস্যু নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন শেষে তেজগাঁওয়ে অস্থায়ী সভামঞ্চে ওবায়দুল কাদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রী বা সংসদের পদত্যাগ—এই তিন বিষয় তাঁদের সঙ্গে হওয়া বৈঠকের এজেন্ডাতে নেই। মার্কিন প্রতিনিধিদল এসেছে নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে নয়, তারা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে এসেছে।’
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বাংলাদেশে আগমন সম্পর্কে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইইউ প্রতিনিধিদল এসেছে নির্বাচনে পর্যবেক্ষক দল কীভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে।
ওবায়দুল কাদের বলেন, সরকার যেমন আছে তেমনই থাকবে। একটা ঢেউও তো জাগাতে পারেনি। তাদের আন্দোলনে নেতা কে? ক্যাপ্টেন ছাড়া কি জাহাজ চলবে? এই জগাখিচুড়ি ঐক্যে দফায় দফায় পরিবর্তন। এই ৩২ দল টিকবে কি না, তার গ্যারান্টি নেই। আগে তো ছিল ৫৪ দল। এই জগাখিচুড়ি ঐক্যের পতন অনিবার্য।
এ সময় বিএনপিসহ ৩২ দলের এক দফা আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৩২ দলের এই জগাখিচুড়ির ঐক্যে এক দফার আন্দোলনের পতন অনিবার্য।
গত ডিসেম্বরেই বিএনপি বলেছিল সরকারের মেয়াদ শেষের কথা, তারেক দেশে আসবে বলেও বিএনপির এই সময়ের বক্তব্যে উপহাস করে মন্ত্রী বলেন, বিএনপি যে লক্ষ্য নিয়ে জগাখিচুড়ির ঐক্য তৈরি করেছে, তাতে ফল পাবে অশ্বডিম্ব।
সরকারের চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজধানীর চারপাশে আউটার সার্কুলার নিয়ে ফিজিবিলিটি স্টাডি চলছে। আওয়ামী লীগ সরকারই দেশে প্রথম চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে করছে। পরবর্তী নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, তাহলে আউটার সার্কুলারসহ অন্যান্য পরিকল্পনা সময়মতো বাস্তবায়ন করা হবে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে