
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনগুলোতে ভোটকেন্দ্রে ইভিএমে কারসাজি করে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।
আজ শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির পদযাত্রা শেষে বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগের জনসমর্থন নেই, তাই জনসমর্থনে দেউলিয়া হয়ে প্রশাসন দিয়ে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসে। দিনের ভোট রাতে সিল মেরে ক্ষমতায় যায়। আবারও তারা নীলনকশা তৈরি করছে, চুরি নয়, ডাকাতি করা জন্য। ইভিএমটা হচ্ছে ডাকাতি করার সহজ উপায়। ভোটকেন্দ্রে ইভিএমের কারসাজি করে ফলাফল প্রকাশ করা হয়। উপনির্বাচনগুলোই তার প্রমাণ। হাসিনার অধীনে আর কোনো নির্বাচন নয়।’
বিএনপির যুগ্ম মহাসচিব খোকন আরও বলেন, ‘বর্তমান সরকার ভোটারবিহীন নিশিরাতের সরকার। গণবিরোধী কার্যকলাপ, দুর্নীতি, লুটপাট, সাধারণ জনগণের ভোটাধিকার ও মানবাধিকার হরণ করে একদলীয় কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করছেন। তাই তারা জনগণের ওপর ক্ষিপ্ত হয়ে দফায় দফায় জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে।’
বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘নির্বাচনে কোনো অনিয়ম ও সহিংসতা হলে, তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। বিএনপির গণজোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ মামলা-হামলা চালাচ্ছে। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে ভোট ডাকাতদের ধরার জন্য। তাই বিএনপির ১০ দফা দাবি মেনে নিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এদিকে আজ সকাল ১০টা থেকে বিভিন্ন উপজেলার বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন। দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কগুলোতে পদযাত্রা করে। পরে তাঁরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেন বাবু, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য হতে আগ্রহী আব্দুল আউয়াল আরজু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতারা।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে