ইসি আইন করার পেছনে সরকারের গভীর চক্রান্ত ও দুরভিসন্ধি আছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ‘সার্চ কমিটিতে মুজিবকোট লোকেরাই থাকবেন’ এই মন্তব্য করার পরে এবার তিনি বললেন, ‘মুজিবকোট পরা মানুষদের নিয়ে নির্বাচন কমিশনও গঠন করা হবে।’
আজ সোমবার রাজধানীর বনানী কবরস্থানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।
ইসি আইনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নানা কথা বলছে-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এমন অভিযোগের জবাবে রিজভী বলেন, ‘একটা (আওয়ামী লীগ) হলো একদলীয় শাসন চায়। আর আরেকটি দল (বিএনপি) চায় বহুদলীয় গণতন্ত্র। তো দুটোর মধ্যে পার্থক্য থাকবে। আমাদের বক্তব্য এবং তাঁদের বক্তব্যে পার্থক্য থাকবে।’
তিনি বলেন, ‘ওটা একটা একদলীয় পার্লামেন্ট। সেখানে যে আইন হবে, সেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। সার্চ কমিটির যে খসড়া এখন উপস্থাপন করা হয়েছে, প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন, অর্থাৎ মুজিবকোট পরা মানুষগুলোকেই সার্চ কমিটিতে আনা হবে। ওনারা সার্চ করে যে ব্যক্তিবর্গকে নির্বাচন কমিশন গঠন করবেন, তাঁরাও সেই মুজিবকোট পরা মানুষই হবেন। এটা একেবারেই একতরফা। যেভাবে হুদা কমিশন করা হয়েছিল, রকিব কমিশন করা হয়েছিল, ওইরকম আরেকটি কমিশন তাঁরা করছে। এটা একটা ড্রেস রিহার্সাল।’
রিজভী আরও বলেন, ‘যে আইন করার কথা বলছে, সেটা কোন পার্লামেন্টে করবেন? যে পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্ব নাই। সেই পার্লামেন্টে যে আইন হবে, সেই আইন তো বাকশালি আইন হবে। একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য যে নির্বাচন কমিশন হওয়া দরকার, সেই আইনে তা হবে না। এটা শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে