
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন শেষে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত আছেন। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিতে সকাল থেকে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠের দিকে আসতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে মিছিল-স্লোগানে সুধী সমাবেশে যোগ দেন তাঁরা। বাস, ট্রাক ও ভ্যানে করে ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকেও নেতা-কর্মীরা এসেছেন।
সুধী সমাবেশে আরও উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, ঢাকা উত্তরের সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাবিব হাসান, মোহাম্মদ আলী আরাফাত প্রমুখ।
এর আগে আজ শনিবার বেলা ৩টা ৩৫ মিনিটের দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু ও মেট্রোরেলের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আরেকটি মেগা প্রকল্প উদ্বোধন হলো। উদ্বোধন ফলক উন্মোচন শেষে সেতুসচিব মনজুর হোসেন প্রধানমন্ত্রীকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রার্থী দেওয়ার এবং মাঠের রাজনীতিতে সাংগঠনিক সক্ষমতা প্রমাণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ জন্য তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে তৎপর হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগে
দুই দিনের সফরে সিলেটে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টায় আকাশপথে সিলেটের...
৮ ঘণ্টা আগে
হাম ও ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে দাবি করে জাতীয় পরিকল্পনা ও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার...
৮ ঘণ্টা আগে
হাম ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সরকারকে যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে হাম নিয়ন্ত্রণেও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ক্ষেত্রে ব্যর্থতার কোনো অবকাশ নেই।
১২ ঘণ্টা আগে