
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে পাঁচ লাখের বেশি শিক্ষার্থীর সমাগমের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। এ সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ হবে বলেও জানিয়েছেন ছাত্রলীগের নেতারা। বিএনপি-জামায়াতের জন্য এ সমাবেশ হবে একটি আলটিমেটাম।
ছাত্র সমাবেশ সম্পর্কে জানাতে আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রলীগ। সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘এ দেশ ও মানুষের চিরশত্রু, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসী, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি-জামায়াতের জন্য এ সমাবেশ হবে একটি আলটিমেটাম। সেদিন শিক্ষার্থী বন্ধুরা, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন এবং বাংলার মানুষের সুখ-দুঃখের একমাত্র ঠিকানা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেবে।’
সাদ্দাম হোসেন বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করা হয়েছে। যার মাধ্যমে সারা দেশ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুশৃঙ্খলভাবে ছাত্র সমাবেশে স্বাগত জানানো হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা দিন-রাত প্রচারণা চালাচ্ছেন। পূর্বেও এ দেশে বহু সভা, সমাবেশ, জমায়েত অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শুধু শিক্ষার্থী বন্ধুদের নিয়ে এত বড় সভা আগে আয়োজিত হয়নি। এ কারণে আমরা বলছি, আগামী ১ সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন।’
শোকের মাস আগস্টে বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে থাকে। প্রতিবারের মতো এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। মাসব্যাপী কর্মসূচি পালনের সমাপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবছর আলোচনা সভার আয়োজন করে থাকলেও এ বছর ছাত্র সমাবেশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সাদ্দাম হোসেন।
আগামী ১ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ৩টায় এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। প্রথমে ৩১ আগস্ট এই সমাবেশ করার পরিকল্পনা থাকলেও এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পিছিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির এমপির ছেলেকে মুচলেকা দিয়ে ছাড়ার বিষয়ে টিপ্পনী কেটেছেন ঢাকা-১২ আসনের (জামায়াত) এমপি সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজিতে গ্রেপ্তার হলো। আমি ভাবলাম বাহ...
২ ঘণ্টা আগে
কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব এবং ৫৪ সদস্যের কেন্দ্রীয় শুরার নাম ঘোষণা করেছে দলটি।
৬ ঘণ্টা আগে
‘আমাদের লড়াই হবে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বি, আমাদের লড়াই অব্যাহত থাকবে...
১ দিন আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ দিন আগে