
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, রোববার বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে যোগে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস তাঁর সঙ্গে যাবেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত বুধবার থেকে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস। শুক্রবার মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আজ শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন।
আরও পড়ুন:

নির্বাচনে জিতে সরকার গঠনের পর আজ শনিবার দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে, যখন দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে চলছে জোর আলোচনা। যে কারণে এই বৈঠকও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
১৩ ঘণ্টা আগে
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহত দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জ্বালানির দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিরোধী মতের ওপর হামলার অভিযোগ তুলে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১৫ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে তিনিসহ দুজন আহত হয়েছেন বলে ফেসবুকে পোস্ট করে নিজেই দাবি করেছেন পাটওয়ারী। তবে সংশ্লিষ্ট এলাকার পুলিশের জানিয়েছে, এমন কোনো ঘটনাই ঘটেনি...
১৫ ঘণ্টা আগে