ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন মেজর (অব.) সিকদার আনিছুর রহমান। চট্টগ্রাম-১০ আসনে পার্টির মনোনয়ন পেয়েছেন মো. সামসুল আলম।
আজ বুধবার জাপার চেয়ারম্যান জি এম কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। গণমাধ্যমে পাঠানো জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। জাপা চেয়ারম্যানসহ সেখানে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এটিইউ তাজ রহমান, শামীম হায়দার পাটোয়ারী ও রেজাউল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনীত প্রার্থী কাজী মো. মামুনূর রশিদ। আজ বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মামুনূর রশিদের মনোনয়নপত্রের সঙ্গে রিট পিটিশনে লাঙ্গল প্রতীকের ১১৫৩/ ২০০০ সালের মামলার রায়ের কপি ছাড়াও ২০১৯ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে অনুমোদিত ও তৎকালীন মহাসচিব স্বাক্ষরিত দলীয় গঠনতন্ত্রের প্রথম মুদ্রণ কপিও সংযুক্তি হিসেবে দেওয়া হয়েছে। এ সময় জাপা থেকে বহিষ্কৃত বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৭ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে