
ফায়দা হাসিল করতে সরকার নিরীহ মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে আটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এ দেশের মানুষ ধর্মপ্রাণ, এটা তো তাদের পাপ নয়, অপরাধ নয়। যেসব মানুষ ধর্ম পালন করে, তাদের জঙ্গি বানিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে।
ফখরুল বলেন, ‘একটা পাড়া থেকে গহিন জঙ্গলের কথা বলে নিরীহ সাধারণ মানুষদের জঙ্গি বলে তুলে নিয়ে আসল। তারা (আওয়ামী লীগ) দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এদের দমন করতে শুধু তাদেরই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এটা তারা দেখাতে চায় পশ্চিমা বিশ্বকে, ভারতকে। কিন্তু আমরা তো জানি জঙ্গি বলতে তারা। জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি এই সরকার।’
সাধারণ মানুষের ওপর জঙ্গিবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে জানিয়ে ফখরুল বলেন, ‘তারা আজ মানুষের ওপর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। তাদের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। জঙ্গি তো সেটাই।’
দলের প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (কাজী জাফর) এই সভার আয়োজন করে।

‘একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার। গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে। গণতন্ত্র কবর দিয়ে। মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে। দেশ এবং দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে...
১৬ ঘণ্টা আগে
আগামী ৬ জুলাই বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জ থেকে উত্তরাঞ্চলের পদযাত্রা শুরু হবে। ৩১ জুলাই সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে গিয়ে উত্তরাঞ্চলের যাত্রা শেষ হবে। অন্যদিকে ৭ জুলাই বিকেল তিনটায় কক্সবাজারের উখিয়া এবং কক্সবাজার সদর ও পৌরসভায় কর্মসূচির মাধ্যমে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে।
১৭ ঘণ্টা আগে
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির সদস্যসচিব এস. এম. শাহরিয়ারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
২ দিন আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। দেশের এক ইঞ্চি ভূখণ্ড তো দূরের কথা, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না।
২ দিন আগে