
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ঐকমত্য কমিশনের প্রতিশ্রুতির কাগজটা (ডিড) জুলাই জাতীয় সনদের। লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতেও যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি সরকার চায়, সেটা গেজেট নোটিফিকেশনও করতে পারে।’ আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপ্তি আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গঠিত হয়েছিল বলেই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ইট ইজ মোর দেন ল। আমি সেটা আবারও বলি, সুপ্রিম ডকট্রিন হচ্ছে যে, লেজিটিমেট এক্সপেকটেশন অব দ্য পিপল ইজ সুপ্রিম।’
তিনি আরও বলেন, ‘ডকট্রিন অব লেজিটিমেট এক্সপেকটেশন, লেজিটিমেট এক্সপেকটেশন অব দ্য পিপল ইজ সুপ্রিম ডকট্রিন, এখন সেই এক্সপেকটেশনের বাংলা হতে পারে, এটা জনগণের সার্বভৌম অভিপ্রায়। সে অভিপ্রায় ব্যক্ত হয়েছে বলেই তো জাতীয় ঐকমত্য হয়েছে। ঐকমত্য কমিশনের সে প্রতিশ্রুতির কাগজটা বা ডিডটা (জুলাই জাতীয় সনদ-২০২৫-এর লিখিত ডকুমেন্ট) ওয়েবসাইটে যাবে, মিডিয়াতেও যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি সরকার চায়, সেটা গেজেট নোটিফিকেশনও করতে পারে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে