
‘বাংলাদেশ থেকে ১০ ট্রাক অস্ত্র বের হয়ে গেছে।’ সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিম উল্লাহর এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রধানমন্ত্রীর কাছে এসব অস্ত্রের হিসাব চেয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিম উল্লাহ বলেছেন, “বাংলাদেশ থেকে ১০ ট্রাক অস্ত্র বের হয়ে গেছে।” এই কথার তাৎপর্য কী? বিএনপি আমলের ১০ ট্রাক অস্ত্রের কথা বলে অনেকেরই ফাঁসি দিয়েছেন। মামলা হয়েছে। কিন্তু আজ এই ১০ ট্রাক অস্ত্রের জন্য মামলা হয় না কেন? আর এটা যদি অপপ্রচার হয়, তাহলে নাজমুল আহসান কলিম উল্লাহকে সরকার ধরছে না কেন? একটা প্রতিবাদ করেনি। এটা একটা ধোঁয়াশা রহস্য। কী করে ১০ ট্রাক অস্ত্র বাহিরে চলে গেল? এর উত্তর প্রধানমন্ত্রীকে দিতে হবে। না হলে বোঝা যাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা সব বানোয়াট এবং হয়রানি করার জন্য। বিরোধী দলবিহীন একটি দেশ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেটাই বাস্তবায়ন করেছেন।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘বর্তমানে দেশে যে পরিমাণ ভিক্ষুক বেড়েছে তা আগে কখনো দেখিনি। কোনো সিগনালে দাঁড়ালে ভিক্ষুক এসে হায়-হুতাশ করে। এ থেকেই বোঝা যায় দেশ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। ৭০ দশকের প্রথমার্ধে যে দুর্ভিক্ষের অবস্থা ছিল, দেশ সেই অবস্থার দিকে যাচ্ছে। আমি বিএনপির লোক বলে বলছি তা নয়, দেশের অনেক গণ্যমান্য বিশেষজ্ঞরা বলেছেন।’
‘বিএনপি ক্ষমতায় আসার জন্য অন্ধকার খোঁজে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে রিজভী বলেন, ‘অন্ধকার তো খুঁজেন আপনারা। আপনারা অন্ধকারকে পূজা করেন। দিনের আলোর ভোট নিশিরাতে করেছেন। তার পরও আপনার বলতে একটু দ্বিধা হয় না অন্ধকার খোঁজে বিএনপি বা বিরোধী দল। জনগণকে ক্ষুধার্ত রেখে আপনার চোখ অন্ধ করে রেখেছেন। আর গোটা জাতির সঙ্গে তামাশা করছেন। এই তামাশা আর থাকবে না।’
আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের জনগণ তেল, ডাল, চিনি, লবণ কিনতে পারছে না। আর আপনারা বলছেন বেশি দাম দিয়ে কেনার অভ্যাস করতে হবে। জনগণের প্রতি, নিম্ন আয়ের মানুষের প্রতি সরাসরি ঠাট্টা মজা করছেন।’
সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘কিছু ধনী বেড়ে গেলে সেই দেশটা সুখী ও সচ্ছল দেশে পরিণত হয় না। বরং প্রচণ্ড আর্থিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ নিপতিত হয় ভয়ঙ্কর রকমের আর্থিক কষ্টের মধ্যে। আজকেই পড়লাম সংবাদপত্রে সবচেয়ে মজার ব্যপার কি জানেন? আল্টা ওয়েলথ বলে বিশ্বের কয়েকটি দেশ প্রথমের দিকে ছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও চায়না প্রথমের দিকে। এদের সবাইকে অতিক্রম করে বাংলাদেশ এখন আল্টা ওয়েলথ। অর্থাৎ অতি ধনীর সংখ্যা বেড়েছে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষ পদদলিত হচ্ছে। আর্থিকভাবে গোটা জনগোষ্ঠীকে বঞ্চিত করে কিছু লোক আল্টা ওয়েলথের মানুষ হয়েছেন।’
বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রধান, দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১১ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১২ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে