Ajker Patrika

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ২১: ১১
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন। আজ সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

গতকাল রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানিয়ে জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

খালেদা জিয়া তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান জাহিদ।

গতকাল রাতে হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি তুলে ধরেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী।

একসঙ্গে অনেকগুলো সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে আনা হয়েছে বলে জানান তিনি।

এফ এম সিদ্দিকী বলেন, ‘উনার চেস্টে ইনফেকশন হয়েছে। চেস্টে ইনফেকশন হওয়ায় একসঙ্গে উনার হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে। আমরা খুব দ্রুত উনাকে হাসপাতালে এনেছি।’

সিদ্দিকী আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে দ্রুত যে পরীক্ষাগুলো করা দরকার, সেগুলো করে জরুরি যে চিকিৎসা দরকার, সেটা দিয়েছি। এই মুহূর্তে উনি সর্বোচ্চ চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে আছেন।’

সর্বশেষ গত ১৫ অক্টোবর এক দিনের জন্য এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সে সময়ও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত