জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরীর অপসারণ দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) রিয়াদ চৌধুরীরও অপসারণ দাবি করেছে সংগঠনটি।
আজ রোববার ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব মনেপ্রাণে ধারণ করলেও এনসিটিবি তা করছে না। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের বিষয়ে পাঠদানের জন্য বস্তুনিষ্ঠ পাঠ্যক্রম তৈরি করতে তাঁদের উদাসীনতা লক্ষণীয়। পাঠ্যক্রমে বীর শহীদদের আত্মত্যাগের বিষয়গুলো উল্লেখ করতে এনসিটিবির অনীহা দৃশ্যমান।
জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, ‘এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী ও সদস্য (পাঠ্যপুস্তক) রিয়াদ চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী, দীপু মনি ও নওফেলের ঘনিষ্ঠ হওয়ার কারণে এনসিটিবিতে এখনো ফ্যাসিবাদের দোসরেরা তৎপর। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এই দুজন কর্মকর্তাকে অবিলম্বে এনসিটিবি থেকে অপসারণের দাবি জানাচ্ছি।’
বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘পরবর্তী প্রজন্মকে জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের তাৎপর্য সম্পর্কে অবহিত করার প্রধান দায়িত্ব পালন করতে হবে এনসিটিবিকে। কিন্তু এনসিটিবির কর্তা ব্যক্তিরা এখনো ফ্যাসিবাদকে লালন করছেন। এনসিটিবি থেকে ফ্যাসিস্টদের বিতাড়িত করতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে না।’

দেশের আর্থিক অবস্থা নাজুক বলে দাবি করেছে বিরোধী দল। তাদের আশঙ্কা, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সবার ওপর প্রভাব পড়বে। শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত দিয়েছেন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সাইফুল আলম খান মিলন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে...
১২ মিনিট আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল প্রথমে বলেছিল জ্বালানিসংকটের কারণে লংমার্চ করবে, অথচ এই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হচ্ছে। পরবর্তী সময়ে তারা দাবি তুলল গণরায় বাস্তবায়নের। একদিকে তারা সংবিধান সংশোধনী কমিটির আহ্বানে সাড়া না দিয়ে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে, অন্যদিকে লংমার্চে...
২ ঘণ্টা আগে
গত ১৭ বছর লড়াই করতে করতে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হচ্ছে। এখনই আন্দোলন শুরু করেছেন, এটা ঠিক না। ১১ দলীয় জোটের লংমার্চে জনগণের সাড়া নেই। এই লংমার্চে চিহ্নিত কিছু ব্যক্তি অংশগ্রহণ করেছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ কর্মসূচি গ্রহণ করেনি
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীকে সতর্ক করে মির্জা আব্বাস বলেন, ‘বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।’
৪ ঘণ্টা আগে