
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন রাষ্ট্রপক্ষ নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। তিনি বলেছেন, ‘মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, সেটি সম্মানের সঙ্গে মেনে নিয়েছি। তবে রায়টা আমার পক্ষে হয়নি, বিপক্ষে গেছে। এ জন্য আমি ক্ষুব্ধ। কষ্ট লালন করছি। আসামিদের ফাঁসির রায়ে আমি কষ্ট পেয়েছি।’
আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমির হোসেন।
আদেশে আইনের ব্যত্যয় হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনের ব্যত্যয় হয়েছে এটি বলা ঠিক হবে না, তাহলে ট্রাইব্যুনালকে দোষারোপ করা হবে। আমি সেটি বলছি না। আমি কষ্ট পেয়েছি। আইনের বিষয়ে অনেক কিছুই আছে। যদি কখনো আমার মক্কলেরা আপিল করতে পারেন, তখন আপিল বিভাগে অনেক বিষয় আসবে।’
শেখ হাসিনার পক্ষে যেসব যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল তা আদালত আমলে নিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, ‘আমার যুক্তিতর্ক নেননি তা তো বলব না। আমার যুক্তিতর্ক তো তাঁরা নিয়েছেন। অনেক কিছু তো নিয়েছেন। নেওয়ার পর মাননীয় ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে, আমার যুক্তির চেয়েও তাঁদের যুক্তি আরও বেশি শক্তিশালী। সেটা মনে করে তাঁরা সেভাবে রায় দিয়েছেন। অতএব আমারটা নেননি, এটা আমি বলব না। আমি বলব, এই রায়ে আমি কষ্ট পাচ্ছি।’
আসামিপক্ষের আর কোনো সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, ‘আসামি যদি গ্রেপ্তার হন, অথবা তিনি আত্মসমর্পণ করেন, তারপর আইনি সুযোগ আছে। এ ছাড়া কোনো আইনি সুযোগ নেই।’
রায়ে আপনি একমত কি না—জবাবে আমির হোসেন বলেন, ‘আমি তো একমত বলিনি। আমি তো বলেছি, কষ্ট পেয়েছি। আমার বিরুদ্ধে রায় হয়েছে, তাতে আমার খারাপ লাগবে না? খারাপ লাগাটাই স্বাভাবিক কথা। আমি আসামিপক্ষে এত দিন মামলায় লড়েছি, তাতে আসামি খালাস পেলে যত ভালো লাগত, তা তো হয়নি। এতে তো আমার কষ্ট লাগবেই।’
রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, ‘এ প্রশ্নটাই ভুল প্রশ্ন। এটা নিয়ে উত্তর দিতে রাজি নই। এটা কাউকে বিভ্রান্ত করার প্রশ্ন। ভুল প্রশ্ন না করাই ভালো।’

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দলটি বলেছে...
১২ ঘণ্টা আগে
জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম। তিনি বলেছেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে সরকারের প্রতি জনগণের সহযোগিতা পাওয়া যাবে না।
২ দিন আগে
রাজশাহীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলের আমির শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই, তবে তা হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। তিনি স্থানীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন।
২ দিন আগে
জামায়াত নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ ছিল সরকারের কাঙ্ক্ষিত ‘সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার’ বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ। তাঁর ভাষায়, ‘নির্বাচনের ফল কী হবে, তা আমরা আগেই জানতাম। তবুও আমরা অংশ নিয়েছি জনগণের সামনে আমাদের অবস্থান স্পষ্ট করতে।
২ দিন আগে