
দেশকে বিভক্ত করে ফেলা হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বিভক্তির রাজনীতি চাই না, আমরা ঐক্যের রাজনীতি চাই। আমরা মনে করি, বাংলাদেশের মুক্তি তখনই সম্ভব হবে যদি দেশের মানুষের গণতন্ত্রের মুক্তি সম্ভব হয়।’
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে মুক্তিযুদ্ধ করেছে। সাম্প্রদায়িকতায় এ দেশের মানুষ বিশ্বাস করে না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়। সাম্প্রদায়িকতায় এ দেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। ১৯৭১ সালে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে এবং দেশ স্বাধীন করেছে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘স্বাধীনতার সময়ে আমাদের লক্ষ্য ছিল একটি। ধর্ম, বর্ণ, সম্প্রদায় নয় বরং সকলের জন্য গণতান্ত্রিক স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করা।’ তবে সেই বাংলাদেশ গড়া সম্ভব হয়নি বলে আফসোস করে তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের। আজকে স্বাধীনতার ৫২ বছর পরেও আমাদের এই কথা বলতে হয়, আমরা যে স্বপ্ন, আশা দেখেছিলাম তা ধুলোয় মিশে গেছে। গণতন্ত্র, অধিকার হরণ করা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই দেশে ধর্ম নিয়ে যেন কোনো বাড়াবাড়ি, সংঘাত না হয়—এটা আমাদের সকলের দায়িত্ব। সাম্প্রদায়িকতা সৃষ্টি যেন না হয়। গণতন্ত্র যদি থাকে তাহলে সেখানে সকলের অধিকার রক্ষা করা সম্ভব হয়। আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি।’
বর্তমান রাজনৈতিক সংকট দেশের সকলের সংকট উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট দলের না। এই সংকট সমস্ত জাতির সংকট।’
ফখরুল বলেন, ‘নির্বাচন আসলেই কেন গোলযোগ হবে? আজকে ৫২ বছর পরেও কেন আমাদের ভোটের অধিকার নিয়ে কথা বলতে হবে? আমরা একটা ব্যবস্থা তৈরি করেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু দুর্ভাগ্য আজকে শাসকগোষ্ঠী সেটাকে দূর করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়েছে। সেই শঙ্কা আর অনিশ্চয়তা আবারও সৃষ্টি করেছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে।’

সরকারের বিরোধিতার অভিযোগে এ এম হাসান নাসিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি তাঁর অনতিবিলম্বে মুক্তি দাবি করেছে।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা-কর্মী এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যোগ দিচ্ছেন
৩ ঘণ্টা আগে
‘সংখ্যাগরিষ্ঠতার ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠতা মানুষকে ক্ষমতায় রাখে না। আপনাদের চেয়ে আরও বেশি আসন পেয়েছিল আওয়ামী লীগ রাতে নির্বাচন করে। সেই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি। শুধু রক্ষাই নয়, দেশ থেকে পালাতে বাধ্য...
৪ ঘণ্টা আগে
বিগত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের জাতীয় সাংগঠনিক কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন জেলা থেকে ২৩ জন নতুন সংগঠক হিসেবে যোগ দিয়েছেন।
৫ ঘণ্টা আগে