
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা আজ বুধবার (১০ ডিসেম্বর) ঘোষণা করা হতে পারে। সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করার কথা। মঙ্গলবার রাতে এক বার্তায় দলটির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এক শ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। এরপর ধাপে ধাপে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রায় ১০০ আসনের প্রার্থী চূড়ান্ত। ১০ তারিখের মধ্যে আমরা এই আসনগুলোর প্রার্থিতা ঘোষণা করব।’
এনসিপির নেতারা জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করবে এনসিপি। প্রথম ধাপে ১০০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় এনসিপি।
গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করে এনসিপি। ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন নেতারা।
এনসিপির শীর্ষ নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে প্রার্থী হতে পারেন। সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ থেকে প্রার্থী হতে পারেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১, আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ আসন থেকে প্রার্থী হতে পারেন।
অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র উপদেষ্টার একজন পদত্যাগ করে এনসিপিতে যোগ দিতে পারেন। তিনি ঢাকা-১২ অথবা ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

জামায়াতে ইসলামী ও তার জোটের নীতি, আদর্শ খিচুড়িমার্কা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, ‘জামায়াত ও জামায়াত জোট কোন নীতি ও আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, এটা আমাদের কাছে পরিষ্কার নয়।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিষয়েও শ্বেতপত্র প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেছেন, ‘শুধু অতীত সরকারের নয়, বর্তমান সরকারের দুর্নীতির বিষয়েও শ্বেতপত্র প্রকাশ করা উচিত।’
২ ঘণ্টা আগে
রাষ্ট্র সংস্কারের চেয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার এখন বেশি জরুরি—এমন মত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, স্বচ্ছতা ও দায়বদ্ধতা ছাড়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা কার্যকর হতে পারে না। জনগণের আস্থা পুনঃস্থাপনে রাজনৈতিক দলগুলোকেই আগে জবাবদিহির...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় জোটে পরিণত হলো। আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবার পার্টিকে জোটে যুক্ত করার তথ্য জানান...
২ ঘণ্টা আগে