
চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী ২৬ আগস্ট তাঁরা চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপটার এই সফরের আয়োজন করেছে। এ সফর থেকে ফিরে চীন সফরে যাবেন তিনি। চীন আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামসহ এনসিপির প্রতিনিধি দলে থাকবেন— দলটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।
তাহসীন রিয়াজ আরও জানান, আগামী ২৬ আগস্ট তাঁরা চীন যাবেন এবং ৩১ আগস্ট তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

‘উনি (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী) যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না’—স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২ ঘণ্টা আগে
জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত একটি স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে, যেকোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতীয় নাগরিক পার্টি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
৯ ঘণ্টা আগে
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
১০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী মন্তব্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকাকে ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি...
১ দিন আগে