
শেখ হাসিনার একমাত্র স্বপ্ন বাংলাদেশ একদিন বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আজ শনিবার বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরা জামদানি হাউস মার্কেটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।
তাপস বলেন, ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে প্রতিজ্ঞা করেছিলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় অর্জিত স্বাধীনতার সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেবেন। সেই লক্ষ্যে তিনি আজও নিরলস কাজ করে এ দেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছেন। তাঁর একান্ত ইচ্ছা এ দেশ একদিন দক্ষ জনশক্তিসম্পন্ন শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।
ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাহ্উদ্দিন আহম্মেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সংরক্ষিত আসনের (৬৭, ৬৮ ও ৬৯) নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল।
ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবুর সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ডেমরা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান, বাওয়ানী উচ্চবিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আকাশসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া শেষে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১১ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৪ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১৭ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে